ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম এর চেয়ে ১৫৫০১ ভোট বেশি পেয়ে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজবাড়ী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ১৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ১৪ হাজার ৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬ হাজার ২০৬ জন। পুরুষ ভোটার ৫৩ হাজার ৪৫৭ জন, মহিলা ভোটার ৫২ হাজার ৭৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এই উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ৪১ টি। সবগুলো কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীক ৩৫ হাজার ৫৯৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২০ হাজার ৯২ ভোট পান। ১৫ হাজার ৫০১ ভোট বেশি পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বেসরকারিভাবে গোয়ালন্দ উপজেলা হতে জয়লাভ করেন।
প্রতিদ্বন্দ্বীতায় অন্য দুজন, জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫১৭ টি, জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪ হাজার ৫৬৫ টি। মোট ভোট পরেছে ৬২ হাজার ২৫৯, বৈধ ভোট পরেছে ৬০ হাজার ৭৬৭, ভোট বাতিল হয়েছে ১ হাজার ৪৯২ টি। এই উপজেলায় গণভোটে হ্যাঁ ভোট পরেছে ৩৬ হাজার এবং না ভোট পরেছে ১৮ হাজার ৪৪২টি। উপজেলায় ৫৮.৬২% ভোট পড়ে।
গোয়ালন্দ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বেসরকারিভাবে ৪১ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এসময় গোয়ালন্দ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইবনুল সাদী, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সহ বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, সরকারি প্রিজাইডিং কর্মকর্তা, বিভিন্ন প্রতিনিধির পোলিং এজেন্ট ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।